আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০:১৫ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলাদা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন নারীসহ দুইজন। নিহতরা হলেন শহরের ইসদাইর এলাকার সোয়াইব ও চাঁনমারি এলাকার জাহানারা। 

সোমবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-মুন্সিগঞ্জ সড়কের নারায়ণগঞ্জের কাশিপুরে যাত্রীবাহী বাস ওভারটেক করার সময় দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেল আরোহী দুই যুবক। ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোয়াইব ঘটনাস্থলেই নিহত হয়। এসময় আহত হয় তার সাথে থাকা এক যুবক।

আরও পড়ুন: কাপ্তাইয়ে নির্বাচনী সহিংসতায় ইউপি সদস্য নিহত

একই রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় রাস্তা পারাপারের সময় পিকাপ ভ্যানের চাপায় পথচারী জাহানারা নিহত হয়। পৃথক দুই ঘটনায় পুলিশ বাস ও পিকাপ ভ্যান আটক করলেও পালিয়ে গেছে চালক ও হেল্পার।

দুর্ঘটনায় নিহত সোয়াইব শহরের ইসদাইর এলাকার বাসিন্দা আবু মঈন মিয়ার ছেলে। জাহানারা জামালপুর জেলার পাটদহ কয়রা গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। সে চাঁন মারি এলাকায় ভাড়া থাকেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর