অপশক্তি যে দলেরই হোক ছাড় দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০১:৫০ পিএম

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, অপশক্তি যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না। আর কোনও জায়গায় কুমিল্লার মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি প্রতিহত করতে হবে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে সাড়ে ১০টার দিকে কুমিল্লার নানুয়ার দিঘীর পাড়ের ক্ষতিগ্রস্ত অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে কাজ করা একটি অপশক্তি কুমিল্লায় ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে এ কাজটি করেছে। এ অপশক্তিকে কোন অবস্থাতইে আর ছোবল দেওয়ার সুযোগ দেওয়া হবে না। এক্ষেত্রে তাড়া যে দলেরই হোক তাদের ছাড় দেওয়া হবে না। আমার দলেরও যদি কেউ এসব করে থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, সংবিধান মেনে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে সবাই চলবো আগামী দিনের ভবিষ্যৎ ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায়। প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংবিধানে যা লেখা আছে তাই মেনে চলতে হবে। কারণ শত্রু চিরদিনই শত্রু। তারা সুযোগ পেলেই ছোবল দেবে। শত্রুকে প্রতিহত করতে হলে প্রশাসন, জনগণ একসঙ্গে কাজ করে যেতে হবে। 

আরও পড়ুন: পহেলা নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকাদান

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহার উদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ।

এরপর নগরীর কাপড়িয়াপট্টি চাঁন্দমনি রক্ষা কালী মন্দির পরিদর্শন শেষে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন প্রতিমন্ত্রী। এতে জেলার বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। 


একাত্তর/আরএইচ

সরকারি নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের (এমপি) পরিদর্শন কক্ষে অফিস সহায়ক নিয়োগের ক্ষেত্রে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ শহীদ পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ)...
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে আগুনের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে  এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বাজারে যেসব আলোচনা চলছে, তা শুধুই  ‘গুঞ্জন’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কি না—সেটি সম্পূর্ণ তার নিজস্ব...
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের শক্তিশালী অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সামনে রেখে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা উন্মুক্ত করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি...
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে এবার জুলাই গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর