পহেলা নভেম্বর থেকে স্কুল শিক্ষার্থীদের টিকাদান

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৫:১২ পিএম

বাংলাদেশে স্কুলগামী শিক্ষার্থীদের অর্থ্যাৎ ১২ থেকে ১৭ বয়সীদের আগামী ১ নভেম্বর থেকে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, পহেলা নভেম্বর থেকে ঢাকায় স্কুলের শিক্ষার্থীদের টিকা দেয়ার কাজ শুরু হবে। ১২টি কেন্দ্রে প্রথমে টিকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী কেন্দ্র বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সব জেলাতেই শিশুদের টিকা দেওয়া হবে। তবে সেটা একটু সময় লাগবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের দেওয়া হবে ফাইজারের টিকা। পর্যাপ্ত ফাইজারের টিকা সরকারের হাতে মজুত আছে। এখন ঢাকায় শুরু করে পরে সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। 

আরও পড়ুন: কর্মসূচির নামে সন্ত্রাস করলে প্রতিহত করবে আওয়ামী লীগ: কাদের

তিনি বলেন, নভেম্বরে আরও ৩৫ লাখ ফাইজারের টিকা আসবে। গতকাল সিনোফার্মের ৫৫ লাখ টিকা এসেছে। এ নিয়ে মোট টিকা মজুতের পরিমাণ ২ কোটি।

রাজধানীর ১২টি কেন্দ্রে এই কর্মসূচী চলার পাশাপাশি স্বাভাবিক টিকাদানও চলবে জানিয়ে মন্ত্রী বলেন, প্রাথমিকভাবে রাজধানীর বাইরে সারাদেশে ২১টি কেন্দ্রে শিশুদের টিকাদান করা হবে। প্রতিদিন ৪০ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দেওয়ার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও গণটিকা কার্যক্রমের আওতায় দেওয়া ৮০ লাখ লোককে দ্বিতীয় ডোজের টিকা আজ থেকে দেওয়া শুরু হয়েছে। আগামীকালের মধ্যে এটি সম্পন্ন করা হবে।

একাত্তর/আরএইচ

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর