প্রতারণার দায়ে আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার চার

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১২:৫২ পিএম

চুয়াডাঙ্গায় ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট লিমিটেডের গ্রাহকদের লাখ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানের সিইওসহ চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো প্রতিষ্ঠানের সিইও জুবাইর সিদ্দিক ওরফে মানিক, তার ভাই ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ সিদ্দীকি রতন, তাদের পিতা উপদেষ্টা আবু বক্কর সিদ্দীক ও ম্যানেজার মিনারুল ইসলাম। তাদের বাড়ি চুয়াডাঙ্গা সদরের নীলমনিগঞ্জ ও সরিষাভাঙ্গা গ্রামে।

শনিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় র‌্যাবের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেজর শরিফুল আহসান জানান, গ্রেপ্তারকৃতরা আদিয়ান মার্টস লিমিটেড নামে প্রতিষ্ঠান খুলে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণা করেছে। 

তিনি আরও জানান, গত বছরের ফেব্রয়ারি মাসে চুয়াডাঙ্গা জেলা শহরে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্ট খুলে ব্যবসা শুরু করেন জুবাইর সিদ্দিক ওরফে মানিক এবং তার বাবা ও ভাই। তারা বিভিন্ন অফারের মাধ্যমে সবাইকে আকৃষ্ট করে এ ব্যবসায় জনপ্রিয়তা অর্জন করে। 

আরও পড়ুন: কোরআন অবমাননার গুজবে পুড়িয়ে মারার এক বছরেও নেই প্রতিবেদন

তবে গত কয়েক মাস ধরে তাদের কাস্টোমার কেয়ার বন্ধ টাকায় গ্রাহকরা এ প্রতিষ্ঠানে ভিড় জমাতে থাকে। সর্বশেষ গত শুক্রবার চুয়াডাঙ্গা সদর থানায় আতিকুর রহমান তার কাছ থেকে এ প্রতিষ্ঠান ১৮ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করার অভিযোগে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলা দায়েরের পর থেকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযান শেষে জড়িত আসামিদের গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, শত শত গ্রাহকের কাছ থেকে প্রায় সাত-আট কোটি টাকা তারা গ্রাহকের কাছ থেকে নিয়েছে। তাদের শনিবার দুপুরের পরে চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর