প্রকাশ্যে এলো নোয়াখালীর মন্দিরে লুটের ছবি

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০৩:২৭ পিএম

নোয়াখালী চৌমুহনী বাজারের শ্রী রাধামাধব যিউর মন্দির থেকে সাম্প্রদায়িক হামলার সময় লুট হয় কমপক্ষে দুই কোটি টাকার সম্পদ ও নগদ অর্থ। মন্দিরের সিন্দুক ভেঙ্গে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। 

এমনি এক দুর্বৃত্তের ছবি এসেছে একাত্তরের হাতে। ছবিতে দেখা গেছে বস্তা ভর্তি টাকা ও স্বর্ণালঙ্কার লুট করছে লুঙ্গি ও গেঞ্জি পরা এক যুবক। 

নোয়াখালী চৌমুহনী বাজারের শ্রী রাধামাধব যিউর মন্দিরের অবস্থান। সেখানেই ১৫ অক্টোবর শুক্রবার নারকীয় হামলার ঘটনা ঘটে এই মন্দিরে। 

হামলাকারীদের প্রায় সবাই ছিলো বয়সে তরুণ। তাদের লক্ষ ছিলো মন্দিরের সিন্দুক থাকার কক্ষটি। সেই কক্ষের দরজা ভেঙে লুট করা হয় চারটি সিন্দুক। যেখানে ছিলো ভক্তদের দানের কমপক্ষে ২০ লাখ টাকা ও বহু বছর ধরে জমানো স্বর্ণালঙ্কার। 

আরও পড়ুন: সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ

কয়েকশ’ যুবক সেদিন হামলা চালায় মন্দিরটিতে। এদের একটি দলের লক্ষ ছিলো সিন্দুক লুট করা। এমনি এক যুবকের ছবি এসেছে একাত্তরের হাতে। 

মন্দিরের নিচ তলায় লুঙ্গি ও কালো গেঞ্জি পরা এক যুবক হলুদ একটি বস্তায় ভরে ভারি কিছু নিয়ে যাচ্ছে। পাশ থেকে কেউ একজন তাকে সতর্ক করছিলো যে পুলিশ আসছে। 

ছবিটি দেখে মন্দিরের দায়িত্বশীলরাও জানিয়েছেন, সেদিন এভাবেই মন্দির লুটের টাকা বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়েছে। আর মন্দিরের এমন কিছু নেই যা সেই দিন লুট হয়নি। 

এদিকে হামলার ভিডিও ছবি দেখে দুর্বৃত্তদের শনাক্ত করে, তাদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। 


একাত্তর/এসজে

মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর