সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ০১:০০ পিএম

সাম্প্রদায়িকতা প্রশ্নে আর কোন ছাড় দেবে না আওয়ামী লীগ। যারাই সাম্প্রদায়িক সংঘাতে জড়িত হবে তাদের কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। এ ব্যাপারে নিজ দলের নেতা কর্মীদেরও ছাড় দেবে না আওয়ামী লীগ। 

ভবিষ্যতে সাম্প্রদায়িক যে কোন উস্কানি বা সম্ভাব্য সংঘাত ঠেকাতে সারাদেশের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে ক্ষমতাসীন দল। 

কুমিল্লার পর নোয়াখালী, রংপুরসহ বিভিন্ন এলাকায় দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলার পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। 

ভিডিও ছবি দেখে সনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে অপরাধীদের। কিন্তু কারা এসব ঘটনার মদতদাতা। বরাবরের মতো তারা এখনো থেকে গেছে ধরাছোঁয়ার বাইরে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, সাম্প্রদায়িকতা প্রশ্নে এখন থেকে আর কোন ছাড় দেবে না সরকার। এনিয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। 

এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি তাদের উস্কানিদাতাদের নামও বেরিয়ে আসছে। তাদেরও কোন ছাড় দেয়া হবে না বলে জানালেন, কেন্দ্রীয় নেতারা। 

আরও পড়ুন: প্রতারণার দায়ে আদিয়ান মার্টের সিইওসহ গ্রেপ্তার চার

পরিকল্পিতভাবে উস্কানি ছড়িয়ে যখন বিভিন্ন জায়গায় দুর্গামণ্ডপে হামলা করা হচ্ছিলো, তখন মাঠে ছিলেন না স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেতা কর্মীরা। 

এটিও ভাবনার কারণ ক্ষমতাসীনদের। তাই ভবিষ্যতে এ ধরণের সহিংসতা ঠেকাতে সারাদেশের তৃণমূলের নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে। 

ক্ষমতাসীন দলের নেতারা জানান, কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় না থেকে সাম্প্রদায়িক কোন উস্কানির আঁচ পেলেই প্রশাসনকে জানানোর নির্দেশনা দেয়া হয়েছে।

সাম্প্রদায়িকতা রুখতে সমাজে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সারাদেশে সংস্কৃতি চর্চা ফিরিয়ে আনাকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা।


একাত্তর/এসজে

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর