পিকনিক স্পটে বনবিভাগের অভিযান, ৫৯ বন্যপ্রাণী জব্দ

আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ০৫:৩১ পিএম

সাতক্ষীরার দৃষ্টিনন্দন পিকনিক স্পট ‘মোজাফফর গার্ডেন’ এ দিনভর অভিযান চালিয়ে কুমির, সাপ, বানরসহ ২১ প্রকারের ৫৯টি বন্যপ্রাণী জব্দ করেছে বনবিভাগ। বনজ প্রাণী পোষা সংক্রান্ত কোন বৈধ কাগজপত্র না থাকায় এই অভিযান চালানো হয়েছে বলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত মোজাফফর গার্ডেন এর সুবিন্যস্ত সংরক্ষিত এলাকার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালানো হয়। এতে অংশ নেন বনবিভাগ ও পশু সম্পদ সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ঢাকার পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক জানান, খুলনা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের সহায়তায় বৃহস্পতিবার দুপুর থেকে সাতক্ষীরা শহর উপকণ্ঠের খড়িবিলায় মোজাফফর গার্ডেনে অভিযান চালিয়ে উদ্ধার দুটি কুমিরের একটির বয়স ১০ বছর অন্যটির ৬।

তিনি আরো জানান, পাইথন দু’টির বয়স ৫ থেকে ৬ বছর। জব্দ-কৃত প্রাণীর তালিকায় আরো রয়েছে ৩টি বাজপাখি, ১টি উল্লুক, ৬টি বানর, ২টি সজারু, ১০টি অতিথি পাখি, অজগর সাপ ২টি, হনুমান অস্ট্রেলিয়া ২টি, গুইসাপ ৪টি, মদন টাক ১টি ও ঈগল ২টি।

অভিযান চলাকালে মোজাফফর গার্ডেনের মালিক খায়রুল মোজাফফর মন্টু এবং তার অফিসের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তবলছড়িতে অগ্নিকাণ্ডে আটটি ঘর ভস্মীভূত

আব্দুল্লাহ আস সাদিক আরো বলেন, যথাযথ কাগজপত্র না থাকায় এসব বন্যপ্রাণীগুলো গার্ডেন মালিক আভিযানিক দলের নিকট প্রদান করেছেন।

বিষয়টি নিশ্চিত করে বনবিভাগের খুলনা বিভাগীয় প্রধান নির্মল কুমার পাল জানান, মামলা হয়নি। তবে কিছু প্রাণী অবমুক্ত করার ব্যবস্থাসহ কিছু ঢাকাতে নেওয়া হচ্ছে।


একাত্তর/আরএ

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর