কিশোরী গণধর্ষণের শিকার, গ্রেপ্তার তিন

আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ০৩:১২ পিএম

ফরিদপুরে সদর উপজেলার টেপুরাকান্দি থেকে এক কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষনের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এঘটনার সথে সম্পৃক্ত আরো দুইজনকে খুঁজছে পুলিশ।

আটককৃতরা হলেন, আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শুকুর শেখের পুত্র আকাশ শেখ, একই এলাকার সালাম শেখের পুত্র রনি শেখ (১৮) এবং পুর্ব ডাঙ্গী গ্রামের আ. ওাজ্জাক শেখের পুত্র শিপন শেখ। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। অপর দুইজন হলেন, সোহাগ (১৯) ও অজ্ঞাত এক অটো চালক।

মঙ্গলবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, সাত নভেম্বর রাত ১০টার দিকে ওই কিশোরীকে কয়েকজন তুলে নিয়ে যায়। পরে এশটি মাঠের মধ্যে নিয়ে গণধর্ষণের শিকার হয় মেয়েটি। পরে, আহতাবস্থায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয় তাকে। 

ঘটনার পরেরদিন সন্ধ্যায় পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযানে নামে। এরপর রাত প্রায় পৌনে দুইটার দিকে প্রধান আসামী আকাশকে আটক করলে সে ঘটনার কথা স্বীকার করে। তার জবানবন্দিতেই অপর দুইজনকে আটক করা হয়। 

একাত্তর/ এনএ

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর