মানিকগঞ্জে প্রথম দিনে টিকা পেলো এইচএসসি পরীক্ষার্থীরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১২:৪২ পিএম

১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনা টিকার আওতায় মানিকগঞ্জে আজ শনিবার প্রথমে টিকা পেলো এইচএসসি পরীক্ষার্থীরা।

শনিবার (১৩ নভেম্বর) মা‌নিকগঞ্জ সদর উপ‌জেলা স্বাস্থ্য প্র‌শিক্ষণ কে‌ন্দ্রে সরকা‌রি দে‌বেন্দ্র ক‌লে‌জের এক হাজার ৫৪২ পরীক্ষার্থী‌কে ফাইজারের টিকা দেওয়া হ‌বে। পর্যায়ক্র‌মে জেলার অন্য ক‌লে‌জের তা‌লিকা অনুযায়ী ১৪ হাজার পরীক্ষার্থী‌কে টিকা দেওয়া হ‌বে ব‌লে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

জেলা সিভিল সার্জন ডা. মো. লুৎফর রহমান বলেন, এইচএসসি পরীক্ষার্থী‌দের টিকা দেওয়ার পর জেলার প্রায় ৫০ হাজার শিশু শিক্ষার্থী‌কে টিকা দেওয়ার টা‌র্গেট নেওয়া হয়ে‌ছে। 

image


এর আগে গত ১ ন‌ভেম্বর থে‌কে এই  পর্যন্ত তিন হাজার ৭৭৬ শিশু শিক্ষার্থী‌দের টিকা দেওয়া হ‌য়ে‌ছে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, সকাল ৯টা থেকে  পরীক্ষার্থী‌দের টিকাদান শুরু হয়। এক‌টি কে‌ন্দ্রের চার‌টি বু‌থে টিকা দেওয়া হ‌চ্ছে। মে‌য়ে‌ ও  ছে‌লে‌দের আলাদা বু‌থে লাইন ধ‌রে টিকা দেওয়া হ‌চ্ছে। বেলা ১১টা পর্যন্ত টিকাদা‌নের লাইনে বিশৃঙ্খলা দেখা দিলে প‌রে পু‌লিশ এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণ ক‌রে। 

আরও পড়ুন: বাড়লো স্বর্ণের দাম

মানিকগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, জেলায় ১৪ লাখ মানু‌ষের ম‌ধ্যে এখন পর্যন্ত প্রথম ডোজ ছয় লাখ ২৩ হাজার এবং দ্বিতীয় ডোজ তিন লাখ ৪২ হাজার মানুষ‌কে দেওয়া হ‌য়ে‌ছে ।

একাত্তর/এসি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর