ফতুল্লায় গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১২:১৩ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাসের লাইনে ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে ঝুমা রানী (১৯) চিকিৎসাধীন মারা গেছেন।

সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১২ নভেম্বর) ভোর সাড়ে ছয়টার দিকে ফতুল্লার লালখার মোড় এলাকার একটি পাঁচতলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ অবস্থায় একই পরিবারের ছয়জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে থেকে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কিন্তু মা তুলসী রানী (৫৫) ও মেয়ে ঝুমা রানীর অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, ফতুল্লা থেকে গ্যাস বিস্ফোরণে ছয়জনের মধ্যে সোমবার চিকিৎসাধীন ঝুমা রানী মারা গেছে। তার শরীরের ৫০ শতাংশ বার্ন (দগ্ধ) ছিল। নিহতের মা তুলসী রানী চিকিৎসাধীন রয়েছেন।


একাত্তর/এআর

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার রেশ ও ক্ষোভের মধ্যেই এবার নারায়ণগঞ্জে আরেকটি নৃশংস শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার ফতুল্লা থানার...
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের...
নারায়ণগঞ্জের একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর