ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ১৪ মে ২০২৬, ০৭:৩২ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী এলাকায় নাছির (৬০) নামের এক ডিশ ব্যবসায়ীকে তার নিজ প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে চানমারী এলাকায় ‘ফ্রেন্ডস ক্যাবল’ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নাছির চানমারী এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে ওই এলাকায় ডিশ ক্যাবল ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নাছির আজ দুপুরেও তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে যান। সেখানে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইরফান হোসেন জানান, নাছিরকে যখন হাসপাতালে আনা হয়, তখন তিনি প্রচুর রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়েছিলেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ তল্লাশি চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।

নিহতের স্ত্রীর দাবি, নাছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ডিশ ব্যবসা নিয়ে স্থানীয় বাসিন্দা ফারদিনের সঙ্গে নাছিরের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। 

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহাবুব আলম বলেন, আমরা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছি। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছি।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর