নারায়ণগঞ্জে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ পাঁচ

আপডেট : ১০ মে ২০২৬, ১২:১৫ পিএম

নারায়ণগঞ্জের একটি আবাসিক ভবনে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। 

রোববার (১০ মে) সকাল পৌনে সাতটার দিকে ফতুল্লা সদর উপজেলার উত্তর ভূঁইগড় গিরিধারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), তাদের ছেলে মুন্না (১২) এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঁইগড় গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে পরিবারটি ভাড়ায় থাকেন। সকাল ঝয়টা ৫৫ মিনিটে বিকট শব্দে সেখানে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের পশ্চিম পাশের কক্ষের রান্নাঘরসংলগ্ন গ্যাস লাইনের লিকেজ থেকে বন্ধ কক্ষে গ্যাস জমে গিয়েছিলো।

তিনি আরও বলেন, সকালে ওই ভাড়াটে সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে জমে থাকা গ্যাসে মুহূর্তেই বিস্ফোরণ ঘটে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে আমরা একটি গ্যাস লাইটার উদ্ধার করেছি।

বিস্ফোরণে ফ্ল্যাটের আসবাবপত্র ও কক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তদন্ত করছেন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেষ পর্যন্ত কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। চার দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে একে একে নিভে গেল দগ্ধ চারজনেরই জীবন প্রদীপ।...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লাইনের ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চার দিন পর জীবনযুদ্ধে হেরে গেলেন স্বামী-স্ত্রী। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যাকেন্দ্রে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর