ঘুম থেকে উঠে জানলেন এলাকার ভোটার নন প্রার্থী নিজেই!

আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১২:৫২ পিএম

গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়া ছয় প্রার্থী ঘুম থেকে উঠে জানতে পারেন তারা আর নিজেদের নির্বাচনী এলাকার ভোটার নন। আসন্ন নির্বাচনে তারা সম্ভাব্য প্রার্থী হলেও তাদের এবার ভোট দিতে হবে অন্য ওয়ার্ডে। তাই নির্বাচনী লড়াইয়ে অংশও নেয়াটাও জটিল হয়ে পড়েছে তাদের জন্য।  

কিন্তু নিজেদের ভোটার ওয়ার্ড পরিবর্তনের জন্য কোন আবেদনও করেননি তারা। তবুও এমন অদ্ভুদ  ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া  ইউনিয়নে।   

এই ঘটনায় জটিলতায় পড়েছেন সম্ভাব্য প্রার্থীসহ সাধারন ভোটাররা। বিষয়টি প্রকাশিত হলে বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী নিজ ওয়ার্ডে  ফিরতে পারলেও ক'জন আর সেই কাজটি করতে পারেননি। 

স্থানীয় উপজেলা নির্বাচন কর্মকর্তা হাফিজুর রহমান জানান, নিয়ম মেনেই ভোটার স্থানান্তর করা হয়েছিলো। তবে এমটি কেন হয়েছে সেটি তিনি খতিয়ে দেখবেন। 

আগামী ২৩ ডিসেম্বর চৌহালী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বাঘুটিয়া ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা অনেকেই পোষ্টারও ছেপে ফেলেছেন। চালিয়ে যাচ্ছেন গণসংযোগ। চলছে উঠান বৈঠক। কিন্তু হঠাৎ করেই সম্ভাব্য প্রার্থীর কাছে খবর আসে তিনি যে ওয়ার্ডের বাসিন্দা, তিনি আর সেখানকার ভোটার নন। 

অনেকে দৌড়ঝাপ করে আবার নিজ এলাকার ভোটার হিসেবে ফিরে যেতে পেরেছেন। এমন সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অন্তত ছয়জন। সম্ভাব্য প্রার্থীদের একজন, ফরহাদ আলী এখনো তার ভোটার পুনঃস্থানান্তর করতে পারেননি। তাদের দাবী প্রতিদ্বন্দী প্রার্থীরাই অফিসের সাথে যোগসাজস করে এমন কাজ করেছে।

ফরহাদ আলী বলেন, নির্বাচনে এমন কুটকৌশল তারা আগে কখনও দেখেননি। এবার নিজের ভোটই নিজকেন্দ্রে দিতে পারবেন কিনা সেটি নিয়েও শংকিত তিনিসহ এলাকার মানুষ।

বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফ আলী জানান, তার স্বাক্ষর জাল করে কে বা কারা এটি করেছে। তা তিনি জানেন না। অপর এক ইউপি সদস্য আব্দুল আলিমও এর তদন্ত চান।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা বলেন, চেয়ারম্যান আর ইউপি সদস্যর প্রত্যয়নের পরই ভোটার স্থানান্তর করা হয়। এখানেও নিয়ম মানা হয়েছে। তবে সম্ভাব্য প্রার্থীদের সাথে কেন এমন হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন।

আসন্ন ইউনিয়ন নির্বাচনকে ঘিরে চৌহালীর অন্যান্য ইউনিয়নেও এমন ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা। একই সাথে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন তারা।


একাত্তর/জো 

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর