মণিপুরী রাসলীলা উৎসবে প্রাণের মিলনমেলা

আপডেট : ২০ নভেম্বর ২০২১, ০১:৪৭ পিএম

করোনার ভয় কাটিয়ে বর্ণাঢ্য আয়োজন আর বিপুল উৎসাহে অনুষ্ঠিত হলো মনিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কৃষ্ণের মহা রাসলীলা। অন্যদিকে দিনাজপুরের নবাবগঞ্জে সীতারাম মন্দিরে শুরু হয়েছে দুই দিনের রাস মেলা।

মণিপুরি অধ্যুষিত জনপদ মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ও আদমপুরে শুক্রবার (১৯ নভেম্বর) সকাল থেকে শুরু করে রাতভর জমকালো আয়োজনে নানা কর্মসূচিতে উদযাপিত হয় এ অনুষ্ঠান।

রাসলীলা উৎসব উপলক্ষে লোকে লোকারণ্য হয়ে ওঠে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর শিববাড়ি ও জোড়ামন্ডপ এলাকা। সেখানে আয়োজন করা হয় রাখাল নৃত্যের। 

পাশাপাশি একই উপজেলার আদমপুরে মণিপুরি মীতৈ সম্প্রদায় সানা ঠাকুর মন্দিরেও রাস উৎসব উদযাপন করেছে।

প্রতি বছর লক্ষ্মীপূজার পরের পূর্ণিমা তিথিতে এই মহা রাসলীলা অনুষ্ঠিত হয়। কুয়াশাচ্ছন্ন রাত উপেক্ষা করে রাস উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে।

আরও পড়ুন: আকাশে অবমুক্ত হলো ১২০ বকপাখি

শনিবার (২০ নভেম্বর) ঊষালগ্নে শেষ হয় মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের মহা রাসলীলা।

উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিলো বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশি-বিদেশি পর্যটকের ভিড়ে মুখরিত ছিল মণিপুরী জনপদ।

এদিকে, দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহ্যবাহী সিতার কোর্ট বৌদ্ধ বিহার সংলগ্ন সীতারাম মন্দিরে শুরু হয়েছে রাস মেলা। 

৪১টি দেবদেবীর প্রতিমায় সাজানো মন্দির প্রাঙ্গণে ভক্তরা  নিজের, পরিবারের, দেশ-জাতীর মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন। রোববার (২১ নভেম্বর) রাতে পূজা অর্চনার মধ্য দিয়ে শেষ হবে মেলা।


একাত্তর/এসজে

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর