আট কোটি টাকার বিদেশি শাড়িসহ পাঁচজন আটক

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০৫:১১ পিএম

ভোলা সদর উপজেলার তুলাতুলি লঞ্চঘাট এলাকা থেকে প্রায় আট কোটি টাকা মূল্যের বিদেশি শাড়িসহ পাঁচ চোরাকারবারি আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা। 

মঙ্গলবার (২৩ নভেম্বর) কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, মো. নুরুল ইসলাম, মো. আসাদুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. শহীদ শেখ ও মো. লিটন। 

তাদের কাছ থেকে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, ১৫ হাজার তিনশ' ৬৭টি শাড়ি, এক হাজার ২২টি থ্রিপিস, নয়শ' ৫৪টি লেহেঙ্গা, পাঁচ হাজার সাতশ' ৯২টি শাল এবং এক হাজার চারশ' পিস ওড়না। এসবের আনুমানিক মূল্য প্রায় আট কোটি টাকা।

image


বিজ্ঞপ্তিতে আরও জানায়, গত ২১ নভেম্বর দুপুরের দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতায় বিসিজি বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার তুলাতুলি লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আসা প্রায় আট কোটি টাকা মূল্যের বিদেশি শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, শাল ও ওড়না জব্দ করা হয়। 

চোরাকারবারির সাথে যুক্ত থাকার দায়ে পাঁচজনকে আটক করা হয়। পরে চোরাই মালামালসহ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য ভোলা থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড।  


একাত্তর/আরবিএস  

মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
সুন্দরবন থেকে পাচারের সময় চোরাশিকারীদের কবল থেকে দুটি জ্যান্ত চিত্রা হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার আলাদা দুটি অভিযানে হরিণ দুইটিকে উদ্ধার করা হয়। পরে, প্রয়োজনীয় চিকিৎসা শেষে বিকেলে সেগুলোকে...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে বাড়ি দখলের ঘটনার পর আদাবরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাই এবং কাজের অগ্রগতি জানতে রাজধানীর ছয়টি ছাপাখানায় (প্রিন্টিং প্রেস) আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর