কেন্দ্র দখলে বাধা দেয়ায় প্রিজাইডিং অফিসার ও পুলিশ ছুরিকাহত

আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৩:১০ পিএম

কুমিল্লার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়‌নের ডেউয়াতলীতে তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণের সময় প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফকে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনার পর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 

রোববার (২৮ নভেম্বর) সকাল ১১টায় ডেউয়াতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আহত প্রিজাইডিং অফিসার সারোয়ার ভূঁইয়া বলেন, দুই সদস্য প্রার্থীর লোকজন কেন্দ্র দখলের চেষ্টা করে। এসময় বাধা দিলে আমার উপর হামলা হয়। আমি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি আছি। আমার হাতে ১১টি সেলাই করা হয়েছে। 

আরও পড়ুন: স্বেচ্ছাসেবক দলের সমাবেশে কর্মীদের হাতাহাতি

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, পুলিশের এক সদস্যসহ প্রিজাইডিং অফিসার আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। 


একাত্তর/আরএইচ

নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সংসদ সদস্য হান্নান মাসউদ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
মাদারীপুরে মোস্তফাপুরের বালিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
পাবনার সুজানগর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
নির্বাচনী সহিংসতার মুন্সীগঞ্জের ভোটকেন্দ্রের সামনে নৌকা প্রতীকের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর