কাউন্সিলর সোহেল হত্যায় জড়িত আরও ছয়জন শনাক্ত

আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ০৯:০০ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী ওই ওয়ার্ডের শ্রমিক লীগ সভাপতি হরিপদ সাহা হত্যাকাণ্ডের ছয় হামলাকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) হামলাকারীদের শনাক্ত করে কুমিল্লার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত আসামি মো. রাব্বি ইসলাম অন্তু।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ‌গ্রেপ্তার হওয়া নগ‌রের সংরাইশ এলাকার বাদল মিয়ার ছেলে মো. রাব্বি ইসলাম অন্তু আদালতে জবানবন্দি দিয়েছে। সে আদালতকে জানিয়েছে, সে কাউন্সিলর হত‌্যার হিট স্কোয়াডের সদস্যদের ব্যাটা‌রিচা‌লিত অটোরিকশা ভাড়া করে দিয়েছিলো। 

আরও পড়ুন: কাউন্সিলর সোহেল হত্যা মামলার আরও দুই আসামি গ্রেপ্তার

আসামিদের জিজ্ঞাসাবাদে ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তথ‌্য প্রযুক্তির সহায়তায় হিট স্কোয়াডের ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। কাউন্সিলর সৈয়দ সো‌হেল কিলিং মিশনে অংশগ্রহণকারী সদস্যরা হল- শাহ আলম, সাজেন, সাব্বির, জেল, সাহেল, নাজিম এবং ফেনী থেকে আগত একজন অজ্ঞাত ব্যক্তি।

পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, আসামিরা ঘটনার আগের রাতে সাজেনের বাসায় বৈঠক করে এবং ঘটনার দিন বিকেল চারটায় একটি ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশা ভাড়া করে সৈয়দ সো‌হেল কাউন্সিলরের অফিসের দিকে রওনা দেয়।  অপরাধীদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিমের সাঁড়াশি অভিযান চলছে বলেও জানান তিনি।  

একাত্তর/এসজে

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর