মেঘনায় নৌকা-স্পিডবোট সংঘর্ষে একজন নিহত

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:২৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্পিডবোট ও নৌকার সংঘর্ষে নৌকাযাত্রী আতিকুর রহমান (২২) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর জলপথের মনতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতিকুর উপজেলার নুরজাহানপুর গ্রামের কালন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে স্পিডবোটটি ব্রাহ্মণবাড়িয়া শহরের গোকর্ণ ঘাট থেকে যাত্রী নিয়ে নবীনগর যাওয়ার পথে সন্ধ্যার দিকে মনতলা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি নৌকার সাথে সংঘর্ষ হয়। এ সময় নৌকার যাত্রী আতিকুর গুরুতর আহত হন।

আরও পড়ুন: গাঁজা ব্যবসায়ী দম্পতির বাড়িতে পুলিশ, পালিয়ে গেলো স্বামী

পরে তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, নৌকার মাঝির ভুলের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্পিডবোট চালক কুদ্দুস মিয়া ও নৌকার মাঝি গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। 


একাত্তর/এসজে

শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তিন ম্যাজিস্ট্রেটসহ আহত হয়েছেন আরও ৯ জন।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্থগিত হয়ে যাওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে, এখানে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি এগিয়ে রয়েছেন।
ঝিনাইদহ-২ আসনে নৌকার সমর্থক ও ঠিকাদার বরুণ কুমার ঘোষকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
বিএনপি-জামায়াতের নীলনকশায় পা দিয়ে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জামালপুর-৫ আসনে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর