ভোটে হেরে গ্রামবাসীকে দেওয়া কম্বল ফেরত নিলেন প্রার্থী

আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১০:১০ পিএম

ভোটে হেরে দুই বছর আগে দেওয়া কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রমেছা খানমের বিরুদ্ধে।

জানা যায়, প্রায় দুই বছর আগে শীতের সময় উপজেলার আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন তৎকালীন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম।

তিনি যাদের কম্বল দিয়েছিলেন তারা এ নির্বাচনে বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে পরাজিত হওয়ায় রমেছা খানম তাদের কাছ থেকে ওই কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

ভুক্তভোগী মকবুল হোসেন জানান, আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। নির্বাচনে আমাদের পাশের বাড়ির প্রার্থী জোসনা বেগমের পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

আরও পড়ুন: কক্সবাজারে গরুর সাথে বিমানের সংঘর্ষ

অনু মিয়া জানান, রমেছা খানম যে কাজটি করলেন তা এলাকাবাসী দেখেছেন। গরিবের প্রতি তার অবিচার আগে থেকেই। এ জন্যই তার পক্ষে নির্বাচন করিনি। এ কারণে তিনি সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বিরোধীরা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছেন।

এর আগে, রোববার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পরাজিত হন সাবেক সদস্য রমেছা খানম। নির্বাচিত হন জোসনা বেগম।


একাত্তর/এসএ

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
শেখ হাসিনার মতো আপনাদেরকেও দেশ ছাড়া করবো যদি শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে থাকেন। আর যারা দিবাস্বপ্ন যারা দেখছেন এবং ভাবছেন এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি এখন আরেক ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবো,...
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করার কথা বলে টাকা দাবি করার প্রতারক চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর