নৌকার মনোনয়ন দেয়ার কথা বলে টাকা দাবি, বাবা-মেয়ে গ্রেপ্তার

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১১:৫৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করার কথা বলে টাকা দাবি করার প্রতারক চক্রের দুই জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

এই দুজন হলেন- মো. ইয়াসিন (৪৬) ও তার মেয়ে সুরাইয়া ইয়াসমিন (২২)। নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ।

তিনি বলেন, ইয়াসিন ও তার মেয়ে সুমাইয়া সংসদ নির্বাচনে এক ব্যবসায়ীকে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হয়েছে জানিয়ে তার কাছে ২০ কোটি টাকা দাবি করেন।

পরে ওই ব্যবসায়ীর সন্দেহ হওয়ায় তিনি দলের কেন্দ্রীয় এক নেতার সঙ্গে আলাপ করে পুলিশকে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে নোয়াখালী থেকে এই দুইজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

ডিবি প্রধান জানান, প্রধানমন্ত্রী কার্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন নম্বর ক্লোন করে টাকা দাবি করতো তারা।

আরবি 
কখনও নিজেকে ৪০০ বছর বয়সী ‘জিনের বাদশা’ হিসেবে পরিচয় দিতেন, আবার কখনও অনলাইন অ্যাপসে বিনিয়োগ করে মোটা লাভের প্রলোভন দেখাতেন।
এনএসআইতে নিয়োগের নামে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি সিকদার লিটনকে গ্রেপ্তার করেছে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর