ফেরির অপেক্ষায় আটকে আছে পাঁচ শতাধিক গাড়ি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১২:৩৯ পিএম

ফেরি কম থাকায় ও অতিরিক্ত যানবাহনের চাপে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের লাইন পড়েছে। ফেরি পারের অপেক্ষায় আটকে পড়েছে চার শতাধিক পন্যবাহী ট্রাক ও শ'খানেক যাত্রীবাহী বাস।

ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৫টি ফেরি ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। ফেরি কমে যাওয়ায় পারাপারে সময় বেশী লাগছে। তাছাড়া শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের অতিরিক্ত যানবাহন এই পথে চলে আসায় যানবাহনের চাপও বেড়েছে। যাত্রী দুর্ভোগ কমাতে যাত্রীবাহী বাসগুলোকে আগে পারাপার করা হচ্ছে। এতে ট্রাক আটকে থাকতে হচ্ছে বেশী সময় ধরে।

উল্লেখ্য, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮টি বড় ফেরি ও ৭টি ছোট ফেরি চলাচল করছে। বাকি ৪টি বড় ফেরি নারায়নগঞ্জের ডকইয়ার্ডে মেরামতে রয়েছে। দুপুর ১২টা পর্যন্ত পাটুরিয়ায় পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহী বাস ও চার শতাধিক পন্যবোঝাই ট্রাক আটকে রয়েছে।


একাত্তর/এসএ

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর