গোপনাঙ্গ হারানো এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক, ঢাকায় স্থানান্তর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১০:৩৬ এএম

রাজশাহী নগরীতে স্ত্রীর হাতে গোপনাঙ্গ কর্তনের শিকার বোয়ালিয়া মডেল থানার মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল-আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এদিকে, স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলায় স্ত্রী প্রেয়সী দেওয়ানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে নগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় এসআই স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলে তার স্ত্রী।

আরও পড়ুন: ১৫ মিনিট দেরি হওয়ায় পরীক্ষা দিতে পারলো না কামাল

হাসপাতালের দুই নং ওয়ার্ডে কর্মরত চিকিৎসক আহমেদ উল্লাহ জানান, ইফতেখারের পুরুষাঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। 

রোগীর অবস্থা ভালো না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাত ৮টার দিকে তাকে নিয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স ঢাকার উদেশ্যে রওনা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে এসআই ইফতেখার আল-আমিন বাসায় ঘুমিয়ে ছিলেন। পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। প্রেয়সী দেওয়ানের দাবি, পুলিশ সদস্য স্বামীর একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক থাকায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।


একাত্তর/এসজে

গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর