কাটাখালীর মেয়র আব্বাস সাময়িক বরখাস্ত

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০১:০৮ পিএম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে করা মামলায় কারাগারে থাকা রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-২ শাখা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

স্থানীয় সরকার বিভাগের উপসচিব ফারজানা মান্নানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে মামলা হয়েছে। তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, তাঁর বিরুদ্ধে পৌরসভার ১২ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন এবং তাঁকে গত ২৫ নভেম্বর কারণ দর্শানোর নোটিশ করা হলেও তিনি কোন জবাব দেননি। সেজন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ৩১ উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতাবলে আব্বাস আলীকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

আরও পড়ুন: ‘জিরো সয়েল’ প্রকল্পে নির্মল রাজশাহী

বঙ্গবন্ধুর ম্যুরাল করলে ‘পাপ হবে’– সম্প্রতি আব্বাস আলীর এমন বক্তব্যের অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয়। পরপর দুইবার নৌকা নিয়ে কাটাখালী পৌরসভার মেয়র নির্বাচিত হওয়া আব্বাস আলীকে এরইমধ্যে আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এদিকে, তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনেন পৌরসভার সব কাউন্সিলর। আর দায়ের হওয়া মামলায় আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে বৃহস্পতিবার তাঁকে আবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/এসজে 
নির্বাচনের প্রায় সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন শপথ নিয়েছেন।
বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনাতে মহানবী (সাঃ) কে নিয়ে 'কটূক্তি' করার অভিযোগ এনে এক যুবককে পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ লোকজন। পরে তাকে উদ্ধার করে সেনা হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র (ঘড়ি) প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর