দ্বিতীয়বার ময়মনসিংহের নগরপিতা হলেন ইকরামুল হক টিটু

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১১:০৬ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবেক মেয়র (ঘড়ি) প্রতীকের প্রার্থী ইকরামুল হক টিটু।

শনিবার দিনভর ইভিএমে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা শুরু করেন রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। ময়মনসিংহের টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তন থেকে ফলাফল ঘোষণা করা হয়।

ময়মনসিংহের ১২৮টি কেন্দ্রের ফলাফলে ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (হাতি) প্রতীকের সাদেকুল খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট।

১০ হাজার ৬৪৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম। লাঙ্গল প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম ১ হাজার ২৭৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। পঞ্চম হয়েছেন হরিণ প্রতীকের প্রার্থী কৃষিবিদ রেজাউল করিম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৫৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী জানান, দিনভর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। এতে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ইকরামুল হক টিটু জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালে তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এবং ২০০৯-২০১৮ সাল পর্যন্ত বিলুপ্ত পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে তিনি ২০১৯ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হিসাবে নির্বাচিত হন।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন, ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট কেন্দ্রের সংখ্যা ১২৮টি।

ভোট কক্ষে সংখ্যা ৯৯০টি। নির্বাচনী দায়িত্ব ছিলেন ৩ হাজার ২৫৩ জন কর্মকর্তা। মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মাঝে পুরুষ হলো ১ লাখ ৬৩ হাজার ৮৩২, মহিলা ১ লাখ ৭২ হাজার ৬৫৫ জন।

একাত্তর/আরএ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর