দুদকের মামলায় হত্যার এজাহার বদলে দেওয়া ওসি কারাগারে

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ০১:৪৬ পিএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযোগ, একটি হত্যা মামলার এজাহার বদলে দিয়েছিলেন শাকিল।

রোববার (১২ ডিসেম্বর) সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাকে কারাগারে পাঠান।

এর আগে হাইকোর্টের নির্দেশে গত আট ডিসেম্বর সকালে সাকিল এই আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে জামিনও চান। তবে মামলার মূল নথি না থাকায় আবেদনের শুনানি হয়নি। পরে আদালত তাকে আবার রোববার হাজির হতে বলেছিলেন। সে অনুযায়ী আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয়।

সাকিলের আইনজীবী আসলাম সরকার জানান, নির্ধারিত দিনে তিনি আদালতে হাজির হন। জামিন আবেদনের শুনানিতে বিচারক তার আবেদন না মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

image


আরও পড়ুন: অপারেশনের পর পেটে কাঁচি রেখেই সেলাই, বের করা হলো দুই বছর পর

সাকিলের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে একটি হত্যা মামলার এজাহার বদলে ছিলেন তিনি। পরে পরিবারের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করান। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে দুদক তার বিরুদ্ধে একটি মামলা করে। এ মামলায় জামিন নিতে হাইকোর্টে যান সাকিল। তবে হাইকোর্ট তাকে বিচারিক আদালতেই আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে বিচারিক আদালত তাকে কারাগারে পাঠায়।


একাত্তর/এসি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর