উদ্ধারের সময় মাদ্রাসাছাত্রকে কামড়ে দিলো অজগর

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১০:৩৪ পিএম

বাগেরহাটের শরণখোলায় ধানক্ষেত থেকে বিশালাকৃতির এক অজগর উদ্ধার করা হয়েছে।  

সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার জিলবুনিয়া গ্রাম থেকে গ্রামবাসীর সহায়তায় ওয়াইল্ড টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে। এসময় ওমর নামের এক মাদ্রাসাছাত্র সাপটির আক্রমণের শিকার হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা আ. মান্নান জানান, উপজেলার জিলবুনিয়া গ্রামের লোকজন ক্ষেতে ধান কাটতে গিয়ে প্রায় ১১ ফুট লম্বা অজগরটিকে দেখতে পায়। স্থানীয়রা বন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টীমের সদস্যদের বিষয়টি অবহিত করলে তারা সাপটি উদ্ধার করে।

আরও পড়ুন: পেটে টিউমার রেখেই সেলাইয়ের ঘটনায় তদন্ত কমিটি

এসময় ওই গ্রামের কৃষক ইয়াসিন হাওলাদের মাদ্রাসাপড়ুয়া ছেলে ওমর (১৫) সাপটির কাছাকাছি চলে আসলে তার বাম পায়ে কামড় দেয়। আহত ওমরকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

উদ্ধারকৃত অজগরটিকে সোমবার রাতে শরণখোলা ষ্টেশন অফিসে আনা হলে বনরক্ষীদের সহায়তায় অফিস সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়। ১১ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ১৬ কেজি। 


একাত্তর/এসজে

পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
এক মাস চার দিন পর বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাত থেকে মুক্তি পেয়ে সুন্দরবন থেকে বাড়ি ফিরে এসেছেন বাগেরহাটের শরণখোলার দুই জেলে। বুধবার (২৭ মে) সকালে মুক্তিপণ দিয়ে তারা বাড়ি ফিরে আসেন।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
পূর্ব সুন্দরবনের শেলারচর এলাকায় বনরক্ষীদের সঙ্গে বনদস্যু শরীফ বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় বনদস্যুরা পালিয়ে গেলেও তাদের ব্যবহৃত একটি ট্রলার ও অস্ত্র জব্দ করা হয়েছে। একই সঙ্গে ট্রলারের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর