মনোনয়ন জমা দিয়ে প্রার্থী জানলেন তিনি মৃত!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৩৬ পিএম

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। এই নির্বাচনে ইউপি সদস্যপদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়ন জমা দিয়ে মো. আব্দুল লতিফ সরকার জানলেন সরকারের তথ্য ভান্ডারে তিনি মৃত! 

এক নং তালম ইউনিয়নে সাত নং ওয়ার্ডের ইউপি সদস্যপদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতার জন্য মনোনয়ন ফরম কিনে ৯ ডিসেম্বর তিনি যথারীতি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। ১২ ডিসেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের সময় আব্দুল লতিফ সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

কারণ হিসেবে তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায় লিখিতভাবে জানান, মনোনয়ন বাছাইকালে দেখা যায় ২৬ নভেম্বরে সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী প্রাপ্ত ভোটার তালিকায় তার নাম লিপিবদ্ধ নেই। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ২৬(১)(ঘ) ধারার লঙ্ঘন। ফলে উক্ত আইনের ধারা ২৬(১)(ঘ) মোতাবেক মনোনয়ন পত্রটি বাতিল করা হলো।

আরও পড়ুন: ছাত্র শিবিরের বিজয় র‍্যালি থেকে চারজন আটক 

এর সরলীকৃত মানে দাঁড়ায় এখন তিনি মৃত। এমন ঘটনায় হতবাক আব্দুল লতিফ ও তার সমর্থকেরা। অথচ ভোটার তালিকা অনুযায়ী তার জাতীয় পরিচয়পত্রও রয়েছে। 

ইতিমধ্যে নিজেকে জীবিত দাবি করে মো. আব্দুল লতিফ সরকার তার মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেন জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর। আগামী ১৮ ডিসেম্বর আপিল নিষ্পত্তির শেষ তারিখ।

এ প্রসঙ্গে লতিফ সরকার বলেন, 'আমি এক নং তালম ইউনিয়নে সাত নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও জীবিত ব্যক্তি। ২০১৭ সালের ভোটার তালিকায় ২৯১ ক্রমিক নম্বরে আমার নাম লিপিবদ্ধ ছিলো। প্রার্থী হয়ে জানলাম মৃত। এটা কি করে সম্ভব হয়!' 

নির্বাচন কমিশনে আপিল নিষ্পত্তি না হলে প্রয়োজনে আদালতে যাবেন বলেও জানান তিনি।

এ সম্পর্কে তাড়াশ উপজেলা নির্বাচন অফিসার উজ্জ্বল কুমার রায়ের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমরা বিধি মোতাবেক মো. আব্দুল লতিফ সরকারের মনোনয়ন পত্র বাতিল করেছি। এ বিষয়ে আপিল উর্ধ্বতন কর্তৃপক্ষ নিষ্পত্তি করবেন।


একাত্তর/জো

রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
দেশের তিন জেলায় আলাদা সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রী ও এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ, পিরোজপুর ও...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর