মোংলা বন্দরে দুর্ঘটনার কবলে তেলের ট্যাংকার

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪১ পিএম

মোংলা বন্দরের পুরাতন চ্যানেলের এমটি মনোয়ারা নামের একটি তেলের ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকাল আটটা ৪০ মিনিটে বন্দরের পুরাতন চ্যানেলের ১৫ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ট্যাংকারটি মূল চ্যানেলের বাহিরে গিয়ে ওই এলাকায় রেক ওসান ওয়েবের সঙ্গে সামনের অংশে ধাক্কা দেয়। 

এমটি মনোয়ারা ট্যাংকারটির মালিক চট্টগ্রামের আবুল কালাম অয়েল সাপ্লায়ার লিমিটেডের আবুল কালাম বলে জানা গেছে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপসচিব মো. মাকরুজ্জামান মুন্সী জানান, ওই রেকে ধাক্কা লাগলে ট্যাংকারটি ছিদ্র হয়ে যায়। মালিক পক্ষের উদ্ধৃতি দিয়ে তিনি জানান, তবে ট্যাংকারটির তেলের ট্যাংকগুলো সুরক্ষিত রয়েছে। দুর্ঘটনার বিষয়টি বন্দরের হিরণ পয়েন্ট পাইলট স্টেশন খবর পাওয়ার পর কোস্ট গার্ডের দুবলা স্টেশন ও কোস্ট গার্ডের জাহাজ মুনসুর আলীকে জানানো হয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও কোস্ট গার্ডের জাহাজ দুর্ঘটনাস্থলে অবস্থান করছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে বন্দর কর্তৃপক্ষের ওয়েল স্পিল রেসপন্স ভেসেলও পাঠানো হয়েছে। 

তবে দুর্ঘটনার শিকার ট্যাংকার থেকে তেল নিঃসরণ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্টরা। 

আরও পড়ুন: ছেঁড়াদ্বীপ এলাকা থেকে লাখো ইয়াবাসহ আটক আট

এদিকে মালিক পক্ষ জানিয়েছেন, ওই তেলের ট্যাংকারের মজুদ থাকা তেল অন্য তেলের ট্যাংকারে স্থানান্তরের পর দুর্ঘটনা কবলিত ট্যাংকারটি উদ্ধার করা হবে। 

সূত্র জানায়, ট্যাংকারটি চট্টগ্রাম থেকে তেল নিয়ে খুলনায় যাওয়ার পথে মোংলা বন্দরের পুরাতন চ্যানেল এলাকায় এ দুর্ঘটনার শিকার হয়।


একাত্তর/এসি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর