হাজী দানেশে ধানের উচ্চ ফলনশীল নতুন জাত উদ্ভাবন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৭:২৩ পিএম

উচ্চ ফলনশীল নতুন জাতের ধান উদ্ভাবন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।

তাদের আশাবাদ, খরা ও বন্যা সহিষ্ণু ধানের এই জাতটি দ্বিগুণের বেশি ফলনশীল হবে। ফলে কৃষক অনেক বেশি লাভবান হবে এই ধান চাষ করে।

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের একটি গবেষণা মাঠে পরীক্ষামূলক ভাবে রোপণ করা হয়েছে নতুন ধানের এই জাতটি।

উচ্চ ফলনশীল নতুন এই ধানের গবেষকেরা বলছেন, এর গাছ শক্ত ও মজবুত হবে। যে কারণে বন্যায় এর ক্ষতি হবে না। এছাড়াও শীষগুলোতে গুচ্ছ আকারে ফল আসায় উৎপাদন হবে দ্বিগুণ। 

কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোমিনুর রহমান জানান, গবেষণায় দেখা গেছে, ধানের একটি শীষের শাখা-প্রশাখায় একটির জায়গায় ৯টি পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে।

এই ধান গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো- এর কাণ্ড শক্ত ও মজবুত হওয়ার কারণে রোপণ থেকে শুরু করে ধান উত্তোলন পর্যন্ত পুরো মৌসুমে গাছ হেলে না পড়ে দাঁড়িয়ে থাকবে।

ধানটির মূল গবেষক অধ্যাপক ড. মামুনুর রশিদ জানান, ধানটি নিয়ে এখন শেষ মুহূর্তের পরীক্ষা নিরীক্ষা চলছে। খুব শিগগির বাজারজাতের জন্য আবেদন করা হবে।

তিনি আরও বলেন, সরকার, কৃষি মন্ত্রণালয় ও ধান গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতা পেলে এ রকম উচ্চ ফলনশীল ধানের জাত নিয়ে আরও গবেষণা চালিয়ে যেতে চান।

এদিকে, হাতে কলমে কাজ করে, নতুন জাতের ধান উদ্ভাবনের অংশ হতে পেরে গর্ববোধ করেছেন গবেষণায় সহযোগী শিক্ষার্থীরা 


একাত্তর/ এনএ

জীবন যুদ্ধে থেমে নেই কুড়িগ্রামের অদম্য মেধাবী মানিক রহমান। দুই হাত নেই তার। পা দিয়ে লিখেই হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় পেয়েছেন ভর্তির সুযোগ।
উচ্চ ফলন, জিংক সমৃদ্ধ ও ডায়াবেটিস রোগ সহনশীল চার ধরনের নতুন ধানের জাত উদ্ভাবন করেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে নতুন এই জাতগুলোর পরীক্ষামূলক চাষ করে আশানুরূপ ফল পেয়েছেন কৃষকরা।
দিনাজপুরে একটি ট্রাক ব্যাটারিচালিত ইজিবাইকে ধাক্কা দিলে এর চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র। তাদের উদ্ধার করে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর