হাত নেই মানিকের, তবু হতে চান সফটওয়্যার ইঞ্জিনিয়ার

আপডেট : ২৪ মে ২০২৫, ০৭:১৩ পিএম

জীবন যুদ্ধে থেমে নেই কুড়িগ্রামের অদম্য মেধাবী মানিক রহমান। দুই হাত নেই তার। পা দিয়ে লিখেই হাজী মোহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় পেয়েছেন ভর্তির সুযোগ। হতে চায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মানিকের এমন সাফল্যে খুশি পরিবার, স্বজন ও শিক্ষকরা। মানিক চায় দেশের সেবা করতে।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান ও সহকারী অধ্যাপক মরিয়ম দম্পতির কোলে দুই হাত ছাড়া জন্ম নেয় মানিক রহমান। এতে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন বাবা-মা। কিন্তু মানিক যত বড় হতে থাকে লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়তে থাকে তার। ফলে হাত না থাকলেও পা দিয়েই লেখা ও সব ধরনের কাজের দক্ষতা ও কৌশল শিখতে থাকেন মা মরিয়ম বেগমের কাছ থেকে।

মানিককে বিদ্যালয়ে ভর্তি করালে পা দিয়ে লিখেই জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পায় সে। এবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটে মেধাতালিকায় ১৯২তম স্থান অর্জন করেছে মানিক রহমান। এতে দারুণ খুশি মানিকের বাবা-মা, প্রতিবেশী ও স্বজনরা।

মানিকের বাবা মিজানুর রহমান ও মা মরিয়ম বেগম জানান, ছোটবেলা থেকেই পা দিয়ে লেখা, গোসল, পোশাক পড়া, খাবার খাওয়া, মোবাইল ও ল্যাপটপ চালানো রপ্ত করে মানিক। এখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে এক জন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা তার।

এলাকাবাসী জানায়, তারা দেখেছেন -মানিক ছোটবেলা থেকেই অদম্য মেধাবী।

মানিক রহমান বলেন, এক জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশের প্রযুক্তিগত মান উন্নয়ন করে দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে চাই আমি।

মানিকের বিদ্যালয়ে তার এগিয়ে চলার পথে সহযোগিতা করেন শিক্ষক ও সহপাঠীরা। তাদের প্রতি কৃতজ্ঞতা জানান মানিক।

কুড়িগ্রামের ফুলবাড়ী জসি মিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছে মানিক। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবেদ আলী বলেন, মেধা ও অদম্য মানসিকতার দৃষ্টান্ত দুই হাত ছাড়া জন্ম নেয়া মানিক রহমান। স্কুলে নিয়মিত ক্লাস করতো সে। প্রতিটি পরীক্ষায় ভালো ফলাফল করেছে মানিক।

একাত্তর/আরএ
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার, সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকে এই...
৪৯তম বিশেষ বিসিএসে প্রাথমিক প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্য থেকে আরও ৪০ জনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার, রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে না এবং এ ধরনের কোনো ইচ্ছাও সরকারের নেই।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এবং কেনাকাটার সুবিধার্থে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত রাত ১০টা পর্যন্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর