ডায়াবেটিস সহনশীল ধানের নতুন জাত উদ্ভাবন

আপডেট : ০৯ মে ২০২৪, ০৭:০১ পিএম

উচ্চ ফলন, জিংক সমৃদ্ধ ও ডায়াবেটিস রোগ সহনশীল চার ধরনের নতুন ধানের জাত উদ্ভাবন করেছে রাজশাহী ধান গবেষণা ইনস্টিটিউট। এরই মধ্যে নতুন এই জাতগুলোর পরীক্ষামূলক চাষ করে আশানুরূপ ফল পেয়েছেন কৃষকরা।

ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, নতুন এই জাতের ধানের বাজার মূল্য বেশি পাওয়া যাবে।

ধান গবেষণা ইনস্টিটিউটের নতুন উদ্ভাবিত ধান ‘বঙ্গবন্ধু ১০০’ আর ‘ব্রি ধান ১০২’ উচ্চ ফলনশীল ও জিংক সমৃদ্ধ, ‘ব্রি ধান ১০৪’ সুগন্ধি এবং ‘ব্রি ধান ১০৫’ এর চালের ভাত ডায়াবেটিক রোগীদের খাবার উপযোগী।

পরীক্ষামূলকভাবে এসব ধানের চাষ করেছেন রাজশাহীর ৬৬ জন কৃষক। একই খরচে স্থানীয় জাতের চেয়ে নতুন এই ধানের ফলন বিঘা প্রতি গড়ে পাঁচ থেকে ছয় মণ বেশি বলে জানালেন দুইজন কৃষক।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফজলুল ইসলাম জানান, তাদের উদ্ভাবিত অন্যান্য ধানের গ্লাইসেমিক সূচক ৭০ এর উপরে। অন্যদিকে নতুন উদ্ভাবিত ‘ব্রি ধান-১০৫’ এর গ্লাইসেমিক সূচক সহনীয় মাত্রায় হওয়ায় এই ধানের ভাত খেতে পারবেন ডায়াবেটিক রোগীরাও।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাহজাহান কবীর জানান, দেশে যেন কখনও খাদ্য ঘাটতি দেখা না দেয়, সেজন্য উচ্চ ফলনশীল নতুন নতুন ধানের জাত উদ্ভাবনে গবেষণায় জোর দেয়া হয়েছে।

পার্টনার প্রকল্পের আওতায় পুঠিয়া উপজেলায় ১০০ বিঘা জমিতে নতুন এই চার জাতের ধান উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাজশাহী আঞ্চলিক কার্যালয়।

 

একাত্তর/জো
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
স্বৈরাচার পতনের জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী হয়ে ওঠে প্রতিরোধের স্ট্যালিনগ্রাদে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতা আর বিপরীতে বীর জনতার লড়াই এখন ইতিহাসের পাতায়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর