প্রতারক বাবা-ছেলেকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ০৮:০৩ পিএম

মাদারীপুর সদর উপজেলায় মস্তফাপুর এলাকা থেকে অভিনব কায়দায় প্রতারণা করে পালানোর সময় বাবা-ছেলেকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। রবিবার বিকেলে প্রায় ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- রাজৈর উপজেলার কানাইপুর এলাকার মৃত হামেদ কাজীর ছেলে ইলিয়াস কাজী (৪৫) ও তার ছেলে লিটন কাজী (২৫)।

সদর থানা পুলিশ জানায়, রবিবার সকাল ১১ টার দিকে এক নারী যাত্রী মস্তফাপুর বাস স্টেশন এলাকায় আম গ্রাম যাওয়ার জন্যে ইজিবাইকে উঠে। এসময় ইজিবাইকে থাকা চার ব্যক্তি ওই নারীকে নকল সোনার খতিয়ান দেখিয়ে তার সাথে থাকা নগদ বিশ হাজার টাকা ও সোনার চেইন নিয়ে ঘটকচর এলাকায় নামিয়ে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। 

পরবর্তীতে ওই নারী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি আবার মস্তফাপুর বাস স্টেশন এলাকায় আসেন। এক পর্যায়ে বিকেল ৪টার দিকে প্রতারক চক্রের দুই সদস্যকে সনাক্ত করে ওই নারী। পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে প্রতারক চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া করে তাদের দু’জনকে আটক করে।

এ ব্যাপারে ভূক্তভোগী শিলা বেগম বলেন, ‘বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় ১’শ টাকা ভাড়ার বিনিময়ে মস্তফাপুর থেকে আমগ্রাম যাওয়ার একটি ইজিবাইকে উঠি। আমি জানতাম না তারা প্রতারক চক্রের সদস্য। তারা আমাকে একটি সোনার বার দেখায়। আমি কিনতে চাইনি কিন্তু কিভাবে যেন তারা আমাকে সেই নকল বারটি হাতে ধরিয়ে দিয়ে আমার সাথে থাকা ২০ হাজার টাকা আর গলার চেইন নিয়ে আমাকে ঘটকচর নামিয়ে দেয়। পরে আমার সব কিছু মনে পড়লে দেখি আমার ব্যাগে টাকা আর গলায় সোনার চেইন নেই’।  

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, মস্তফাপুর এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। আপাতত তারা সর্ম্পকে বাবা-ছেলে বলে জানতে পেরেছি।’

একাত্তর/ এনএ

শেরপুর সদরে আন্তঃজেলা ডাকাত দল ‘মস্কো বাহিনী’র প্রধান ‘চোরা মস্কো’কে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় চুরি করে নিয়ে আসা একটি গরুও উদ্ধার করা হয়।
নাটোরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে ঘটনাটি ঘটেছে।
শিক্ষক-ব্যবসায়ীসহ সাত সন্তানের ওপর ভরসা নেই বৃদ্ধ মা-বাবার। সন্তানদের ঘরে ঠাঁয় না পাওয়া দম্পতির এখন একমাত্র ভরসা শিবগঞ্জের ইউএনও ও এক বাল্য বন্ধু।পাঁচ সন্তানকে নিয়ে প্রশাসনের হস্তক্ষেপে দুই দিনের...
বাগেরহাটের শরণখোলায় বাবার সাথে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে মোঃ রাহাত (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র। সোমবার (১৭ অক্টোবর)  বেলা ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর