‘মস্কো বাহিনী’র প্রধানকে ধরে পুলিশে দিলো জনতা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩৪ পিএম

শেরপুর সদরে আন্তঃজেলা ডাকাত দল ‘মস্কো বাহিনী’র প্রধান ‘চোরা মস্কো’কে আটক করে থানা-পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এসময় চুরি করে নিয়ে আসা একটি গরুও উদ্ধার করা হয়।

রোববার ভোরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া উত্তরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মস্কো (৫৯) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মৃত শহর মিয়ার ছেলে।

যোগিনীমুড়া গ্রামের ইউপি সদস্য মুন্নাফ আলী বলেন, গেল রাতে মস্কো যোগিনীমুড়া উত্তরপাড়ার সূতারবাড়ি জাহাঙ্গীর মিয়ার বাড়িসহ বেশ কয়েকটি বাড়িতে চুরি করতে গিয়ে ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে উত্তরপাড়ার মৃত ইফাজ উদ্দিনের ছেলে ও মস্কোর খালাতো ভাই এমদাদ ওরফে এনদাল মিয়ার ঘরে লুকিয়ে পড়েন তিনি। 

পরে স্থানীয়রা এনদালের ঘরের ভেতরে লুকিয়ে থাকা মস্কোকে খুঁজে পায় এবং চুরি করা একটি গরু পাশেই কলাবাগানে দেখতে পায়। এরপর তাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করে জনতা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে  মস্কোকে আটক করে এবং চুরির গরুটিও জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর