বাবার সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের কীটনাশক পান

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ০৩:০৯ পিএম

বাগেরহাটের শরণখোলায় বাবার সাথে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে মোঃ রাহাত (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র। 

সোমবার (১৭ অক্টোবর)  বেলা ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাহাত বকুলতলা গ্রামের মোঃ হারেজ হাওলাদারের ছেলে ও সোনাতলা মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্র। 

স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিল জানান, তার গ্রামের গরুর মাংস বিক্রেতা হারেজ হাওলাদারের পকেট থেকে কিছু টাকা খোয়া গেলে সে তার ছেলে রাহাতকে সন্দেহ করে এবং এ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে হারেজ বাজারে চলে গেলে এ ঘটনায়  রাহাত রাগ করে জমিতে দেওয়ার জন্য ঘরে রাখা কীটনাশকের বোতল থেকে বিষ খায়। খাওয়ার পরপরই ছটফট করতে থাকে। 

এরপর অজ্ঞান হয়ে পড়লে সাথে সাথে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থার অবনতি দেখে চিকিৎসক রাহাতকে বাগেরহাট সদর হাসপাতালে রেফার করেন।  এ্যাম্বুলেন্স যোগে রাহাতকে সদর হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাহাতকে মৃত বলে ঘোষণা করেন। 

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত কমিউনিটি মেডিকেল অফিসার পল্লব বিশ্বাস জানান, শিশুটি অনেকটা বিষ খেয়েছিল যা ওয়াশ করার মতো অবস্থা ছিলোনা। তাই তাকে দ্রুত বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছিলো। 

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন বলেন, বকুলতলা গ্রামে একটি শিশু আত্মহত্যার কথা শুনেছি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


একাত্তর/এআর

কুমিল্লার তিতাস উপজেলার তুলাকান্দিতে দুই বাকপ্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাকপ্রতিবন্ধী এক বাবা। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হলেও, বেঁচে আছেন...
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঠান্ডা ও জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ওই একই প্রতিষ্ঠানের শিক্ষককে ফাঁসির রায় দিয়েছে আদালত।
নাটোরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলার ইটালী ইউনিয়নের শালমারা গ্রামে ঘটনাটি ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর