সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অভিযোগ তদন্তে দুদক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৫:২৮ পিএম

টঙ্গীবাড়ীর সাব-রেজিস্ট্রারের অফিসে প্রকাশ্য নানা দুর্নীতির বিষয়ে উপজেলার যশলংয়ের এক ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা কার্যালয়ে অভিযোগ করেন।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (২০ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে আসে দুদক টিম। সেখানে ঘন্টাব্যাপি ভূক্তভোগীদের জবানবন্দি নেন তারা।

অভিযোগে ভূক্তভোগী নূরে আলম মাদবর জানান, তার নামজারীকৃত, খাজনা খারিজ পরিশোধিত জমি সাব-রেজিস্ট্রার দুর্নীতি করে অপর ব্যাক্তির নামে রেজিষ্ট্রি করে দেন। এই কাজে তাকে সহায়তা করেন সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক মোঃ আরিফ।

এসময় ঘুষ লেনদেন, দালালদের প্রাধান্য, জমির শ্রেনী পরিবর্তন করে রাজস্ব ফাঁকি, রেজিস্ট্রেশনের নামে অবৈধ বিভিন্ন ফি আদায়ের অভিযোগ ওঠে টঙ্গীবাড়ীর সাব-রেজিস্ট্রার স্বপন দে’র বিরুদ্ধে। অভিযোগে সাব-রেজিস্ট্রি অফিসে গিয়ে হয়রানির শিকার হওয়ার কথা জানান সাধারন মানুষরা।

ভূক্তভোগীদের অভিযোগ জমি সাফকবলা বিক্রিতে খরচ প্রতি লক্ষ টাকায় রেজিস্ট্রেশন ফি ১%, ষ্ট্যাম্প ফি ১.৫%, স্থানীয় সরকার কর ৩%, উৎস কর ১%। হলফনামা ২০০ টাকা, ই ফি ১০০ টাকা, এন ফি প্রতি পাতা ১৬ টাকা, এনএন ফি ২৪ টাকাসহ কোর্ট ফি ১০ টাকা মিলিয়ে দলিল প্রতি ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা দলিল লেখকের মজুরি।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে সিটি নির্বাচনে ছয় প্রার্থী বৈধ ঘোষণা

সব মিলিয়ে ৬.৫% খরচ হলেও দলিল লেখকরা সাব-রেজিস্ট্রারের অফিস খরচের কথা বলে দলিল মূল্যের প্রতি লাখে ১০% থেকে ১১% হারে টাকা আদায় করছে। 

টঙ্গীবাড়ী সাব-রেজিস্ট্রার অফিস দালাল চক্রের আস্তানা। ওই অফিসে দালালরা মূলত সাব-রেজিস্ট্রারের ঘুষের টাকা সংগ্রহ করে থাকেন।

সাব-রেজিস্ট্রার স্বপন দে জানান, দুদক তদন্ত কর্মকতারা তদন্ত করছে তারাই বলবে আমি অভিযুক্ত কিনা। এ বিষয়ে আমার নিজস্ব কোন বক্তব্য নাই।

টঙ্গীবাড়ী উপজেলা ক্যাব সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘ দিন যাবত অনিয়ম চলছে, তাও আবার খোদ উপজেলার গুরুত্বপূর্ন দপ্তরে। দোষীদের চিহ্নিত করে দ্রুত ভোক্তা অধিকার কার্যকর করা হোক। 

দুদকের ডেপুটি পরিচালক জাহাঙ্গীর আলম জানান, আমরা তথ্য সংগ্রহ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। 


একাত্তর/টিএ

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তার স্ত্রী উম্মে কুলসুম এবং পুত্র শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা তিনটি মামলা করেছে দুর্নীতি...
দেশে থেকে পাচার হওয়া অর্থ ফিরে আনা কঠিন কাজ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি জানান, পাচার অর্থ ফেরাতে বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠান...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর