নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ছয় প্রার্থী বৈধ ঘোষণা

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৫:৩২ পিএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ ছয় জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচন কমিশনের যাচাই বাছাই অনুষ্ঠানে এ মনোনয়ন ঘোষণা করা হয়। তাছাড়া বাতিল ঘোষণা করা হয়েছে দুই মেয়র প্রার্থীর মনোনয়ন।

বৈধ প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ দলীয় প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ইসলামী আন্দোলনের প্রার্থী মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থী মো. রাশেল ফেরদৌস, খেলাফত মজলিসের প্রার্থী এবিএম সিরাজুল মামুন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. জসিম উদ্দিন। 

প্রার্থীদের দেয়া সকল তথ্য যাচাই করার পর সেগুলো সঠিক পেয়ে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ ও আয়কর বিভাগের উপস্থিত প্রতিনিধিদের অনাপত্তি প্রদান সাপেক্ষে তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

আরও পড়ুন: ১৫ বছরে দেশে পলিথিনের ব্যবহার বেড়েছে তিনগুণ

তবে বাংলাদেশ ব্যাংকের সিআইবির তথ্যে প্রিমিয়ার ব্যাংকের ঋণ খেলাপির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম ও দাখিলকৃত ভোটার তালিকায় গরমিল পাওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মো. সুলতান মাহমুদের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, মেয়র পদে ছয়জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি দুজনের প্রার্থিতায় ভুল তথ্য প্রদান ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। তাছাড়া ১৬৬ জন সাধারণ কাউন্সিল পদের প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন তাদের মধ্য থেকে দুইজনের প্রার্থিতা বাতিল হয়েছে। 

পাশাপাশি এখনো অনেকের বিষয়ে যাচাই বাছাই চলছে ও সংরক্ষিত নারী কাউন্সিল প্রার্থীরাও এ প্রক্রিয়ায় রয়েছে বলে জানান তিনি। তবে যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ২৭টি ওয়ার্ডে ভোট অনুষ্ঠিত হবে রাজধানীর পার্শ্ববর্তী এই সিটিতে। ২৭ টি ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে দুই লাখ ৫৯ হাজার ৮৩৯ জন পুরুষ ভোটার ও দুই লাখ ৫৭ হাজার ৫১৭ জন নারী ভোটার রয়েছে। তাছাড়া চারজন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছে।  


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর