সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে নিহত

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৭:০০ পিএম

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের পায়রাটুনি এলাকায় বাঘের আক্রমণে মুজিবর রহমান (৫০) নামে এক জেলে নিহত হয়েছেন।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বাঘের আক্রমণের শিকার হন তিনি।

নিহত মুজিবর রহমান (৫০) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের পারশেখালী গ্রামের আক্কাস আলীর ছেলে।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপি সদস্য আনারুল ইসলাম জানান, তিন দিন আগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন থেকে পাশ নিয়ে সহযোগী জেলেদের সঙ্গে চুনকুড়ি এলাকার মহাজন অহিদুল মিস্ত্রির নৌকায় সুন্দরবনে যান মুজিবর রহমান।

আরও পড়ুন: আফগানিস্তানে জরুরি ওষুধ ও খাবার পাঠাচ্ছে বাংলাদেশ

সোমবার বিকালে তিনি বাঘের আক্রমণের শিকার হন। সন্ধ্যা পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

এ বিষয়ে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশন অফিসার হারুন-অর রশিদ জানান, বৈকেরি এলাকায় বাঘের আক্রমণে এক জেলের মৃত্যুর খবর পেয়েছি। সহযোগীরা মৃতদেহ নিয়ে লোকালয়ে ফিরলে বিস্তারিত জানা যাবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এমএ হাসান বলেন, গত বছর একইস্থানে একজন মৌয়াল বাঘের আক্রমণে নিহত হন। আজ একজন মৎস্যজীবী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা যায়নি। সঙ্গীরা ফিরে এসেছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে বন বিভাগের পক্ষ থেকে মরদেহ উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/টিএ

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর