অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা; অভিযুক্ত আটক

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ০১:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে শারমীন শিলা (৩২) নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সুমন আলী নামের এক ব্যক্তি। ঘটনার পরপর আহত হামলাকারী সুমন আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় আহত হয়েছেন গৃহবধূর স্বামীও।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির বলেন, উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মুনশিদপুর গ্রামে তিনতলা বাড়ির তৃতীয়তলায় থাকতেন গৃহবধূ শারমনি ও তার স্বামী। সকাল ছয়টার দিকে বাড়ির প্রধান দরজা খেলা ছিল। এ সময় অভিযুক্ত সুমন বাড়িতে ঢুকে ৬ মাসের অন্ত:স্বত্তা গৃহবধূ শারমীনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপাতে থাকে। চিৎকারে স্বামী রানাউর রহমান স্ত্রীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে হামলাকারী। তার সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে হামলাকারী সুমনকে তিনতলা বাড়ির ছাদ থেকে নিচে ফেলে দেন রানাউর রহমান। 

পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় আটক করে পুলিশে খবর দেয়। এর মধ্যে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে আটক ও গৃহবধূর মরদেহ উদ্ধার করে। আহত স্বামী রানাউর রহমানকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত সুমনকে পুলিশি পাহাড়ায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হত্যার সঠিক কারণ জানাতে না পারলেও, পুলিশের প্রাথমিক ধারণা পূর্ব কোনো শত্রুতার কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


একাত্তর/এসএ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক নেতা এনামুল হক মোল্লাসহ (৪৮) সাতজনকে আটক করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মদ্যপ অবস্থায় অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা।
গাজীপুরের শ্রীপুরের নয়নপুর নতুন বাজার এলাকায় জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানায় ছাদ থেকে লাফিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও এপিসি কার ভাঙচুরের ঘটনায় ২৩ জনকে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর