ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আহত দুই

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১১:১৬ এএম

ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এসএসসি পরীক্ষার্থী মেহেদীকে (১৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার সেনিহারী গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

আহতরা হলেন ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকার মো. জুয়েলের ছেলে ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র আরমান এবং একই এলাকার মো. মিঠুর ছেলে ও ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী গালিফ। 

আহত আরমানের বাবা মো. জুয়েল বলেন, 'বুধবার সন্ধ্যার পর আমার ছেলে আরমান, ভাগিনা গাফিল ও প্রতিবেশি মেহেদী বাড়ি থেকে বের হয়ে শহরের বিসিকশিল্প নগরী এলাকার শামীমের হোটেলে চা খাওয়ার জন্য যায়। চা খাওয়া শেষে বাড়িতে ফেরার পথে মোবাইল ফোনের লাইট জ্বালিয়ে তারা বাড়িতে ফিরছিল। এসময় রাস্তায় মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা কয়েকজন দুর্বৃত্ত আরমান, মেহেদী ও গালিফকে বেধড়ক পেটায়। এক পর্যায়ে ঐ দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে মেহেদীকে কোপাতে থাকে। এসময় মেহেদীকে বাঁচাতে আমার ছেলে আরমান এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।' 

আরও পড়ুন: দেওয়ানগঞ্জের মেয়র রাজধানী থেকে গ্রেপ্তার

তিনি বলেন, 'আহত অবস্থায় আমার ছেলে আরমান মুঠোফোনের মাধ্যমে আমাকে জানায় তাদেরকে মারপিট ও জখম করা হয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় মেহেদী, আরমান ও গালিফকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষনা করে।'

মো. জুয়েল বলেন, 'কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে কিছুই বলতে পারছিনা। যারাই এই ঘটনার সাথে জড়িত থাকুক আমি তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।' 

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মোছা. সাবরিনা বলেন, নিহত মেহেদীর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। ফলে প্রচুর রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।

এছাড়াও আহত আরমানের বাম পায়ের ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে, এতে বেশ ভালো ক্ষত হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অপরদিকে আহত আরেকজন গালিফ তার শরীরে ফোলা জখমের দাগ রয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনার সাথে জড়িতদের প্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মেহেদীর লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এসজে

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
এ অঞ্চলে শিল্পকারখানা প্রতিষ্ঠার সুযোগ-সম্ভাবনা খতিয়ে দেখতে আগামী দুই মাসের মধ্যেই একটি চীনা প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর