মাকে কুপিয়ে হত্যা মামলায় দেড় বছর পর ছেলে গ্রেপ্তার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ০৪:৪৩ পিএম

সিরাজগঞ্জে চাঞ্চল্যকর মাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছেলে নাহিদ ইমরান নিয়নকে দেড় বছর পর গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২০২০ সালে ১৮ ফেব্রুয়ারি ভোরে শহরের মুজিব সড়কের নিজ বাড়ির শোবার ঘরে মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের স্ত্রী রাশিদা খানমের গলাকাটা মৃতদেহ পাওয়া যায়। ঘটনার সময় থেকেই পলাতক ছিলেন নিহতের বড়ো ছেলে নাহিদ ইমরান নিয়ন। পরে এই ঘটনায় নিহতের ছোট ছেলে নাছিম ইমরান নিশাত বাদি হয়ে বড়ো ভাই নাহিদ হাসান নিয়নকে প্রধান আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

আরও পড়ুন: কক্সবাজারে গৃহবধূ ধর্ষণের ঘটনায় হোটেল ম্যানেজার আটক

গোয়েন্দা পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ আমলে নিয়ে দীর্ঘ এক বছর ১০ মাস পরে আসামিকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জে নিয়ে আসে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/এসি

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর