জৈন্তাপুরে ডিবির হাওরে লাল শাপলার সাম্রাজ্য

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ পিএম

সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওরে লাল শাপলার সাম্রাজ্যে এখন পর্যটকদের ঢল। ডিবির হাওরের বুকে চারটি বিলজুড়ে শাপলা ফুলের হাসি মন ভরিয়ে দেয় পর্যটকদের। পাহাড়, বন আর জলাশয় এর মাঝখানে লাল শাপলার অপরুপ সৌন্দর্য প্রতিদিন টেনে আনছে সৌন্দর্য পিপাসুদের। 

ভোরের আলো ফোটার সাথে শত শত মানুষের গন্তব্য জৈন্তাপুরের এই নিভৃত ডিবির হাওরে। লতা, পাতা গুল্মে ভরা হাওরের বুকজুড়ে লাল শাপলার রাজ্য। ভোরের স্নিগ্ধতায় শাপলা বিলের এ অনিন্দ সুন্দর দৃশ্য মন ভরিয়ে দেয় পর্যটকদের। 

image


অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত ভরা যৌবন থাকে লাল শাপলার এ সাম্রাজ্যে। এসময় প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করেন প্রকৃতির অনিন্দ্য সুন্দর দৃশ্য উপভোগ করতে। তবে, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় পর্যটকদের। 

তবে সরকারি খাস খতিয়ানভুক্ত এ হাওরে সম্প্রতি চোখ পড়েছে প্রভাবশালীদের। তাদের দখলবাজিতে হুমকির মুখে পড়তে যাচ্ছে শাপলা বিলের অস্তিত্ব। 

image

ভোরের আলোয় শাপলার হাসি আলোকিত করে দেয় হাওরের বুক। তবে, সূর্যের আলো বাড়ার সাথে সাথে নেতিয়ে পড়া শাপলার চেহারা অন্য রকম সৌন্দর্য ফুটিয়ে তুলে হাওরজুড়ে। 

শাপলার হাসি আরও আলোকিত করে দেয় বিলগুলোকে। প্রকৃতি তার নিজ হাতে লাল শাপলার হাসিতে সাজিয়ে দিয়েছে বিলগুলোকে। বেড়াতে আসা যেকোনো ভ্রমণপিপাসুদের মনের দুয়ার খুলে দেবে এই শাপলা বিল।

image

কীভাবে যাবেন?

সিলেট থেকে সরাসরি সিলেট-তামাবিল সড়কপথে বাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা অথবা প্রাইভেট কারে আসতে হবে জৈন্তাপুরে। জৈন্তাপুর বাজার থেকে কিছ দূর গেলেই সড়কের ডান দিকে দেখা যাবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিবির হাওর বিশেষ ক্যাম্প। ক্যাম্পের পাশ দিয়ে কাঁচা সড়কে এক কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন শাপলা বিলে। নৌকার ভাড়া নেবে ৩০০ থেকে ৪০০ টাকা। সারা দিনের জন্য সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নেবে ১৫০০ থেকে ১৮০০ টাকা। 

image




একাত্তর/ এনএ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
সিলেটে মেয়েরবাড়িতে যাওয়ার সময় তাদের বহনকারী লেগুনা ও একটি মিনি ট্রাকের সংঘর্ষে এক পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা...
সিলেটে দাঁড়িয়ে থাকা দুটি মোটরসাইকেলের পিকআপের ধাক্কায় তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
সিলেটের জৈন্তাপুরে সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকাল ছয়টায় সীমান্তের লালাখাল সারী নদীর তেলাঞ্জি নামক স্থানে এ ঘটনা ঘটে।নিহত রুবেল হোসেন (২২)...
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর