মেয়েরবাড়ি যাওয়ার পথে এক পরিবারের চার জন নিহত

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৪:৫৩ পিএম

সিলেটে মেয়েরবাড়িতে যাওয়ার সময় তাদের বহনকারী লেগুনা ও একটি মিনি ট্রাকের সংঘর্ষে এক পরিবারের চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও চার জন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধারনা করা হচ্ছে, নিহতের সংখ্যা বাড়তে পারে। 

সোমবার দুপুরে জেলার জৈন্তাপুর উপজেলা দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের সন্তোষ পাত্রের স্ত্রী মঙ্গলী পাত্র (৫৫), কুষ পাত্রের স্ত্রী সুষিতা পাত্র (৩৫), নন্ড পাত্রের  স্ত্রী সাবিত্রি পাত্র (৩৫) ও সুভেন্ড পাত্রের ছেলে  ঋতু পাত্র (৮)।

নিহত স্বজনরা জানান, ছিকনাগুল এলাকা থেকে সিলেটের জাফলংয়ে মেয়ের বাড়িতে দাওয়াত এ যাচ্ছিলো। ওই এলাকায় এলে বিপরীতে দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের লেগুনাতে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছে। 

এদিকে দুর্ঘটনার পর দুপুর ২টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।

জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত চার জন মারা গেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। লেগুনা ও মিনি ট্রাক পুলিশের হেফাজতে রয়েছে।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি চারতলা ভবনের তালাবদ্ধ কক্ষ থেকে এক দম্পতি ও তাঁদের আনুমানিক পাঁচ মাস বয়সী মৃত ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে মধ্য...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর