চট্টগ্রামে ছাত্রলীগ কর্মী রাজু হত্যায় ছয় জনের যাবজ্জীবন

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৭:৪৭ পিএম

চট্টগ্রামের বিবিরহাট এলাকায় ২০১৪ সালে ছাত্রলীগ কর্মী নুরুল আলম রাজু হত্যা মামলায় ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হকের আদালত এ রায় দেন। অপরাধ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন আদালত। 

যাবজ্জীবনপ্রাপ্ত আসামীরা হলেন জহির, খোরশেদ, রকি, আইয়ুব, ইমন ও দিপু। রায় ঘোষণার সময় ইমন ও দিপু আদালতে উপস্থিত থাকলেও বাকি চারজন পলাতক রয়েছেন। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৩ নভেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় রাজুকে।

এ ঘটনায় নিহতের ভাই মো. কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। পরে তদন্ত শেষে পুলিশ ২২ জনকে আসামি করে আদালতে চার্জশিট প্রদান করেন। 

অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিদের মধ্যে ১৪ জনকে খালাস দিয়েছেন আদালত। এছাড়া দুই আসামি শিশু হওয়ায় তাদের বিচার চলছে অন্য আদালতে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও রায়ে সুবিচার পাননি বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ। 


একাত্তর/এসজে


চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর