হবিগঞ্জে চা খেয়ে সাত জন হাসপাতালে

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬ পিএম

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামে চা পান করে একই পরিবারের পাঁচ জনসহ মোট সাত জন অসুস্থ হয়ে পড়েছেন। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা তাদেরকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের অবস্থার উন্নতি না হলে জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। 

অসুস্থরা হলেন হানিফ মিয়া, তরু বেগম, দুলাল মিয়া, মোবাশ্বির মিয়া, শাকিব মিয়া, সিয়াব ও শোয়েব মিয়া।

স্থানীয়রা জানান, সোমবার রাতে আলিপুর গ্রামের হানিফ মিয়ার বাড়িতে চা বানানো হয়। এসময় প্রতিবেশী মোবাশ্বির মিয়া ও শাকিল মিয়াসহ সাত জন চা পান করার কিছুক্ষণ পরই অসুস্থ হয়ে পড়েন। 

আরও পড়ুন: চট্টগ্রামে নুরুল আলম রাজু হত্যায় ছয় জনের যাবজ্জীবন

সকালে তাদেরকে প্রথমে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জেলা সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মোল্লা আবিদুর রেজা জানান, তারা খাবারের মাধ্যমে বিষাক্রান্ত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ৭২ ঘণ্টার আগে বিস্তারিত কিছু বলা কঠিন বলে জানান তিনি।


একাত্তর/এসজে

হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর