বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশে বাধা, হামলা, ফাঁকা গুলি

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৯:২৪ পিএম

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বিভিন্ন জেলায় গণসমাবেশে হামলা, ফাঁকা গুলির পাশাপাশি নিষেধাজ্ঞার অভিযোগ পাওয়া গেছে। 

এরমধ্যে পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দলটির অন্তত পাঁচজন নেতাকর্মী।

লালমনিরহাটে ছাত্রদলের মিছিল ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়ার পাশাপাশি ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। এছাড়া জমায়েত ঠেকাতে রাস্তায় রাস্তায় ব্যারিকেড বসানো হয়।

আর, নওগাঁয় ১৪৪ ধারা জারি করায় নির্ধারিত সমাবেশে করতে না পেরে ক্ষোভ দেখিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। 

আমাদের নওগাঁ প্রতিনিধি জানাচ্ছেন, জেলায় প্রায় একই সময় বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। 

স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হারুন অর রশীদ সই করা এক আদেশে নওগাঁর সমগ্র পৌরসভা এলাকায় এ ধারা জারি করা হয়।

সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল তিনটা থেকে আগামী ২৯ ডিসেম্বর বিকেল তিনটা পর্যন্ত এই আইন কার্যকর থাকবে। 

আরও পড়ুন: বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধার, পুলিশে নির্বাচন অফিসার

এ সময় পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সভা, সমাবেশ ও দলবদ্ধ কোনো কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে সঙ্গে পৌর এলাকায় কোনো জনসমাবেশ করা যাবে না।

নওগাঁয় সমাবেশের অনুমতি না পেয়ে মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নওগাঁ জেলা বিএনপি। 

এ সময় বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা নিয়মতান্ত্রিকভাবে পথ চলতে চাই। সেই পথে চলতে গিয়ে যখন বাধাপ্রাপ্ত হব, তখন আর নিয়মের তোয়াক্কা করব না। 

তিনি আরো বলেন, প্রশাসন যদি জনগণের মুখোমুখি হতে চায় সেই চ্যালেঞ্জ অবশ্যই মোকাবিলা করতে হবে। কারণ, আমরা পাকিস্তানের সুদক্ষ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি।

এদিকে, লালমনিরহাট প্রতিনিধি জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে ছাত্রদলের মিছিলটি শহরের মিশন মোড়ে পৌঁছালে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়। এক পর্যায়ে পুলিশ ফাঁকা গুলিও ছোঁড়ে। 

একাত্তর টিভির পটুয়াখালী প্রতিনিধি জানাচ্ছেন, শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে জেলা বিএনপি ডাকা সভাস্থলে হামলা ও ভাংচুর হয়েছে। 

এ সময় ইটের আঘাতে দশজন নেতাকর্মী আহত হওয়ার দাবি জানিয়েছে বিএনপি। তাদের দাবি, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে ঢুকে হামলা চালায়। 

ধাওয়ার মুখে উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা দৌড়ে সভাস্থল ত্যাগ করলেও হামলাকারীরা চলে যাওয়ার পর তারা মাঠে ফিরে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


একাত্তর/এসজে

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর