বস্তাভর্তি সিলমারা ব্যালট উদ্ধার, পুলিশে নির্বাচন অফিসার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

শেরপুর জেলার শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বস্তাভর্তি সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন প্রিজাইডিং অফিসারকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। উদ্ধার করা ব্যালেট পেপার বস্তাবন্দি করে সিল-গালা করেছেন স্থানীয় প্রশাসন। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে উপ‌জেলার রা‌ণি‌শিমুল ইউনিয়নের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বস্তাভ‌র্তি ওই ব্যালট পেপার উদ্ধার করা হয়। ব্যালেট পেপারগুলো বিদ্যালয় অফিস কক্ষে কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। 

পুলিশি হেফাজতে নেওয়া ওই প্রিজাইডিং অফিসারের নাম ছাবেদ আলী। তিনি বালুরচর হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। 

উদ্ধার ব্যালট পেপার সিল-গালা করার সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, ডিবির ওসি রেজাউল করিম, থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার এনএম সাজ্জিল সাদিকসহ গো‌য়েন্দা সংস্থার কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

image


স্থানীয়রা জানান, গত ২৬ ডিসেম্বর রাণিশিমুল ইউনিয়নের বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল শিট দিয়ে চলে যান। পরে ২৮ ডিসেম্বর ওই বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরী মাখন মিয়া অফিস কক্ষে গেলে ব্যালট পেপার দেখে প্রিজাইডিং অফিসারকে খবর দেন। ঘটনা জানাজানি হলে সহস্রাধিক স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে হাজির হয়। প‌রে তারা পুনরায় নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ শুরু করেন। 

এসময় প্রিজাইডিং অফিসার ব্যালট নিতে এলে এলাকাবাসী তাকে বিদ্যালয় কক্ষে আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই নির্বাচন কর্মকর্তা নিজেদের হেফাজতে নেন এবং ব্যালটগুলো সিল-গালা করেন। 

image


এ বিষয়ে প্রিজাইডিং অফিসার ছাবেদ আলী বলেন, নির্বাচন শেষে তাড়াহুড়া করতে গিয়ে ব্যালট পেপারগুলো অফিস কক্ষে ফেলে চলে গেছি।  

ইউএনও নিলুফা আক্তার বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর