পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত এক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২১, ০৭:৩৫ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আসাদুজ্জামান (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের মজিবর মোড়ে ৫ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ঘুড়ি প্রতীকের রহমত উল্লাহ ও ফুটবল প্রতীকের মন্টু মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘুড়ি প্রতীকের প্রার্থী রমহত উল্লাহর সমর্থক আসাদুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল বলেন, নির্বাচন পরবর্তী সহিংসতা নয় জমির মাটি কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।


একাত্তর/এআর

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর