চাঁপাইনবাবগঞ্জের ডিসিকে হাইকোর্টে তলব

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১:৫০ এএম

নির্দেশনা অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো.মঞ্জুরুল হাফিজকে তলব করেছেন হাইকোর্ট। আদালতে হাজির হয়ে রুলের জবাব দিতে তাকে চার সপ্তাহের সময় বেধে দেয়া  হয়েছে।

বুধবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ তাকে তলব করেন। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাকসুদা আখতার।

আদালত সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডকে বারঘরিয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য ২০২০ সালের ১৩ ডিসেম্বর হাইকোর্টে রিট পিটিশন দাখিল করা হয়।

আদালতে দাখিল করা ৫৮০১/২০২১ নম্বর রিট শুনানি শেষে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে ২০২১ সালের ৩০ জুন বিষয়টি নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: দুই মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রলীগ নেতা নিহত

কিন্তু হাইকোর্টের নির্দেশনা উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ও বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনের আয়োজন করায় কেন জেলা প্রশাসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদেশে চার সপ্তাহের মধ্যে হাইকোর্টে হাজির হয়ে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে, এলাকার ওমর ফারুক নামে এক ব্যক্তি বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাত ও আট নম্বর ওয়ার্ডকে বারঘরিয়া ইউনিয়নে অন্তর্ভুক্ত করার জন্য হাইকোর্টে এ রিট করেন।

অ্যাডভোকেট মাকসুদা আখতার জানান, নির্দেশ অমান্য করায় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট।


একাত্তর/টিএ

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর