কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিন উদযাপন

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৯:৪৩ পিএম

কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হলো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৯ তম জন্মদিন। 

শনিবার (১ জানুয়ারি) বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জবাসীর ব্যানারে রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির ৭৯তম জন্মদিনে উপলক্ষে ৭৯ পাউন্ড ওজনের কেক কাটা ও বেলুন উড়ানো হয়। শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

জন্মদিনের এ অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপি এম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক  অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান,  পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া, রাষ্ট্রপতির মেজ ছেলে রাসেল আহমেদ তুহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানান পেশার লোকজন উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: বিধিনিষেধের বেড়াজালে বিশ্বে আরেকটি বর্ষবরণ

উল্লেখ্য, ১৯৪৪ সালের ১ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা মিঠামইনেই কামালপুর গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।


একাত্তর/এসি 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর