বাগেরহাটে উদ্ধার সাত শতাধিক শালিক

আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০:২৪ এএম

বাগেরহাটের মোল্লাহাটে শিকারিদের হাত থেকে উদ্ধার করা সাত শতাধিক শালিক পাখি অবমুক্ত করেছে স্থানীয় থানা পুলিশ। তবে অবৈধভাবে পাখি শিকারের দায়ে কাউকে আটক করা যায়নি। 

রোববার (৩ জানুয়ারি ) দুপুরে মোল্লাহাট থানা চত্বর থেকে দুইশ' ও উপজেলার রাজপাট এলাকা থেকে আরও পাঁচ শতাধিক শালিককে অবমুক্ত করা হয়।

এর আগে শনিবার রাতে মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকায় থানা পুলিশ অভিযান চালিয়ে জনৈক কাকা মিয়ার বাড়ি থেকে সাত শতাধিক শালিক পাখি উদ্ধার করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশসহ অন্য পুলিশ সদস্যরা। এ সময় পাখি শিকারের কাজে ব্যবহৃত জাল জব্দ করা গেলেও শিকারি পালিয়ে যায়।

পাখি অবমুক্ত করার সময় মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শহীদ মেহফুজ রচা, ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান শেখ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, ইউপি সদস্য হাদী ফরাজীসহ থানা পুলিশের  কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

image

আরও পড়ুন: নিউজিল্যান্ডে লিডে বাংলাদেশ দল

এ বিষয়ে মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রাজপাট এলাকা থেকে সাত শতাধিক শালিক পাখিসহ শিকার কাজে ব্যবহৃত জাল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে শিকারি পালিয়ে যায়।

পাখি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই পাখি শিকার থেকে বিরত থাকাসহ পাখি সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার জন্য আহবান জানান তিনি।


একাত্তর/আরবিএস  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর